অ্যাপলের মেগা ইভেন্ট আজ, আসতে যাচ্ছে নতুন পণ্য

২২ জুন, ২০২০ ১১:৪৩  
আমেরিকান কোম্পানি অ্যাপল এর বাৎসরিক ডেভেলপার কনফারেন্স ডাব্লিউডাব্লিউডিসি আজ রাত ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই মেগা টেক ইভেন্টে কোম্পানি বেশ কিছু প্রোডাক্ট ও উন্মোচন করতে পারে। করোনা ভাইরাসের কারণে এই ইভেন্টের তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। এটি প্রথমবার যখন ইউটিউব থেকেও আপনি এই ইভেন্ট দেখতে পাবেন। ডাব্লিউডাব্লিউডিসি ২০২০ ইভেন্ট আজ রাতে অ্যাপল পার্ক থেকে লাইভ করা হবে। একে অ্যাপল টিভি অ্যাপের মাধমেও লাইভ স্ট্রিম করা যাবে। শুধু তাই নয় অ্যাপল এর ওয়েবসাইট থেকেও এই ইভেন্ট লাইভ দেখা যাবে।